| Weight | 0.2 kg |
|---|
| Weight | 0.2 kg |
|---|
একসময় অসহায় লাগত সালাফদের বই না পড়তে পেরে। লেকচারে সালাফদের নাম শুনতাম তখন তাদের প্রতি ভালোবাসা বেড়ে যেত। তাদের সংস্পর্শে যেতে ইচ্ছে করত, এ যুগে তাদের সাথে থাকার মানে তাদের বইয়ের সোহবত এ থাকা। দীর্ঘদিন তাদের বইয়ে মনোমুগ্ধকর অনুবাদের খরা গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন অনেকে ই তাদের নিয়ে কাজ করছে।
Maktabatul Aslaf তাদের একটি যারা সালাফদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের নতুন বই ইমাম ইবনু আবিদ দুনইয়া রহিমাহুল্লাহ এর “মাকায়িদুশ শাইতান ও যাম্মুল মালাহি” গ্রন্থদ্বয়ের অনুবাদ “শয়তানের চক্রান্ত” এসেছে।
সালাফদের বই নিয়ে বেশি কিছু বলার থাকে না, শুধু বলতে হয় “পড়ুন, আমল করুন, বলুন”।
বইটি কি নিয়ে!
আমাদের নিয়ে শয়তানের বিভিন্ন চিন্তা-চেতনার গোমড় এখানে ফাস করে দেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে বলা যায় প্রশ্ন ই নয় সঠিক উত্তর ও আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই পাঠকের উচিত হবে তা আমল করা।
বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে অন্যতম হল আমরা এমন সব কাজ এখনো করে থাকি যা শয়তানকে খুশি করে এবং তা আপনাকে সত্য থেকে পদস্খলিত করার ফাদের একটি।
যেমন – গান, লুডু খেলা, দাবা খেলা, জুয়া খেলা, গুটি খেলা, বাজিধরা ইত্যাদি নিয়ে সহিহ রেফারেন্সে সতর্ক করা হয়েছে।
এছাড়া সমকামিতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার ভয়াবহতা সহিহ সূত্রে আলোকপাত করা হয়েছে।
বইয়ের বিশেষত্ব হল আপনাকে শুধু শুয়তানের চক্তান্তের কথা ই বলা হয় নি তা থেকে বেচে থাকার পথ ও বলে দেওয়া হয়েছে।
আপনার দায়িত্ব বই সংগ্রহ করে পড়া, আমল করা এবং অন্যকে সতর্ক করা।
সালাফের দরবারবিমুখতা
আমাদের সত্যনিষ্ঠ মহান মনীষীরা রাজা-বাদশাদের কাছ থেকে সর্বাবস্থায় সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করতেন। বৈষয়িক জগতের আবিলতা ও অশুচিতায় জড়িয়ে যাওয়ার ভয়ে কীভাবে তারা শাসকগোষ্ঠীর দর্শন, তাদের দরবারে গমনাগমন থেকে নিজে বিরত থাকতেন এবং অন্যদেরকে বিরত থাকতে কড়া তাগিদ দিতেন, কখনো শাসকের সামনে উপস্থিত হয়ে গেলে কীভাবে তাদের অগ্নিঝরা উচ্চকণ্ঠে নিনাদিত হতো সত্যের আপোসহীন দাবি, মজলুমের মোকাদ্দমা, শাসকের বিভিন্ন অন্যায়, অনাচার ও অবিচারের কঠোর প্রতিবাদ—এসব জীবন্ত গল্প ও তাদের বাস্তব অভিজ্ঞতা-নিংড়ানো মুক্তোসদৃশ উপদেশমালায় সমৃদ্ধ হয়েছে এই গ্রন্থ।
গ্রন্থটি হিজরী তৃতীয় শতাব্দী—মানে, আজ থেকে প্রায় ১২০০ বছর আগে লেখা। অথচ আজও তা কত প্রাসঙ্গিক, পাঠক বইটি হাতে নিলেই তা টের পাবেন!
বরং দরবারময় বর্তমানের চেয়ে কোনো যুগে মনে হয় এটা এত প্রাসঙ্গিক ছিল না। আলেম ও ইসলামপন্থীদের জবুথবু অসহায়ত্ব, প্রশাসনের সঙ্গে দৃষ্টিকটু পর্যায়ে মাখামাখি, ন্যায্য ও অন্যায্য বিভিন্ন অজুহাতে শাসকের দরবারে গমন, তাদের অন্তরঙ্গ সান্নিধ্য ও কৃপাদৃষ্টি লাভের প্রাণান্তকর প্রয়াস—সর্বোপরি গণমানুষের প্রতি শাসকের নির্লজ্জ জুলুমবাজি, মুসলমানদের প্রতি নানাবিধ উৎপীড়ন ও অন্যায় আচরণের সামনেও মুখ বুজে নীরব দর্শক হয়ে থাকার লাঞ্ছনাকর দৃশ্য সর্বত্রই বিরাজমান।
এটা দীন ও উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাকতা। ঈমান ও বিবেকের সঙ্গে প্রতারণা। মহান সালাফের সালেহীনের প্রতি বে-ওফাদারি। আলেমদের ইতিহাস ও মর্যাদার সঙ্গে নেহায়েত অশিষ্টাচারসুলভ ও বেমানান।
সালাফে সালেহীন কীভাবে শাসকের দরবার থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করতেন আর তাদের অনুসারী হওয়ার দাবিদার আমরা আজ কীভাবে শাসকের কৃপাদৃষ্টি লাভের কুপ্রতিযোগিতায় লিপ্ত, সেই ফারাক তুলে ধরা হয়েছে বইটিতে।
লেখক—ইমাম আবু বকর মাররুযি রহ. (মৃত্যু: ২৭৫ হি.)
অনুবাদ, সংযোজন ও সম্পাদনা—শাইখ মীযান হারুন
পৃষ্ঠা সংখ্যা—১১২
“দয়া করে ঘুম থেকে জেগে উঠুন। আপনার বাচ্চা আর বাচ্চাদের সামনে ধেয়ে আসা ভয়াবহ বিপদকে উপলব্ধি করুন। এই বিপদাসন্ন সময়ে আপনাদের চাইতে শক্ত হাত তারা আর কোথাও পাবেনা, পেতে পারে না। বিশ্বাস করুন, এই চোরাবালি থেকে তাদের উদ্ধারের জন্যে আজ আপনাদেরকেই দরকার, ভীষণভাবে দরকার।”
একজন নারীর জন্য তার স্বামী হলেন তার সকল আশা-ভরসা-ভালোবাসার কেন্দ্রবিন্দু। সে তার স্বামীকে যত ভালোবাসবে, স্বামীর পাশে অন্য কোনো নারী এলে তার প্রতি সে ততই জেলাস হবে। এমনকি জেলাসির মাত্রা এমনও হতে পারে যে, স্বামী ‘রুপা’ ব্র্যান্ডের গেঞ্জি গায়ে দিলেও তার খারাপ লাগতে পারে, যেহেতু এই গেঞ্জিতে ‘রুপা’ নামটা ঠিক বুকের উপর লেখা থাকে। এক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় তেমন কোনো তফাৎ সৃষ্টি করে না। আল্লাহর রাসূলের (ﷺ) স্ত্রীও অন্যদের প্রতি জেলাস ছিলেন।
Select at least 2 products
to compare




There are no reviews yet.